পাঁচ গোলের জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সার

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

2026-09-10T01:49:28+06:00
2026-09-10T01:49:28+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
পাঁচ গোলের জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৯ এএম 
সংগৃহীত ছবি
ভ্যালেন্সিয়ার জালে পাঁচ গোল দেওয়ার রেশ কাটতে না কাটতেই আবার গোল উৎসবে বার্সেলোনা। লা লিগার দুর্দান্ত ছন্দ চ্যাম্পিয়নস লিগেও টেনে নিয়ে ডাচ ক্লাব ফেইনুর্ডকে ৫-১ ব্যবধানে হারিয়েছে হানসি ফ্লিকের দল। জোড়া গোল করে বড় জয়ের নায়ক রাফিনিয়া।

বুধবার স্পটিফাই ক্যাম্প ন্যুতে লিগ পর্বের প্রথম ম্যাচে এগিয়ে যেতে মাত্র তিন মিনিট লাগে স্বাগতিকদের। লামিন ইয়ামালের সহায়তায় দুর্দান্ত এক গোল করেন কাতালানদের অধিনায়ক রাফিনিয়া। ২২তম মিনিটে জোয়াও কানসেলোর সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন এই মৌসুমে দলে যোগ দেওয়া করিম আদেয়েমি। দুই গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় বার্সা।

বিরতির পরও গোলের ধারায় ছিলেন রাফিনিয়া। ৫৭তম মিনিটে পেদ্রির সহায়তায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয় বার্সেলোনার।

৭৭তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন ইয়ামাল। ৮২তম মিনিটে সেম স্টেইন ফেইনুর্ডের হয়ে একটি গোল শোধ করেন। তবে তিন মিনিট পরই গাব্রিয়েল জেসুসের গোলে আবার চার গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সা। জেসুসের গোলেও অ্যাসিস্ট করেন ইয়ামাল। এক গোল ও দুই গোলে অ্যাসিস্টে করে বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্প্যানিশ তরুণ।

লা লিগায় প্রথম চার ম্যাচ জেতার পর চ্যাম্পিয়নস লিগেও পূর্ণ তিন পয়েন্ট দিয়ে শুরু করল বার্সেলোনা। এই পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে তাদের গোলসংখ্যা ২২।

একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে নরওয়ের ভাইকিংকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানির স্টুটগার্ট। দলের তিনটি গোলই করেন এরমেদিন দেমিরোভিচ। ২০, ২৬ ও ৩২তম মিনিটে গোল করে মাত্র ১২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বসনিয়ান ফরোয়ার্ড। মাঝে ২২তম মিনিটে ভাইকিংকে সমতায় ফিরিয়েছিলেন জ্লাতকো ত্রিপিচ। প্রথমার্ধের চার গোলের পর দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি।






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com