চুল পড়ার সমস্যা সমাধান করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

কমবেশি সবাই চুল পড়া সমস্যায় ভোগেন। ব্যস্ত জীবনযাপন, দূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক চাপের কারণে এ সমস্যাটি অত্যন্ত সাধারণ হয়ে দাঁড়িয়েছে অনেকেই চুল পড়ার সমস্যা কমাতে বাজারে পাওয়া নানা ধরনের রাসায়নিক-ভিত্তিক পণ্য ব্যবহার করেন। কিন্তু সেগুলির কার্যকারিতা বেশি সময় স্থায়ী হয় না। এমন পরিস্থিতিতে চুলের গোড়া ভিতর থেকে মজবুত করা অত্যন্ত জরুরি।

2026-09-06T15:44:23+06:00
2026-09-06T15:44:23+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
চুল পড়ার সমস্যা সমাধান করবেন যেভাবে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম 
প্রতীকী ছবি
কমবেশি সবাই চুল পড়া সমস্যায় ভোগেন। ব্যস্ত জীবনযাপন, দূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক চাপের কারণে এ সমস্যাটি অত্যন্ত সাধারণ হয়ে দাঁড়িয়েছে অনেকেই চুল পড়ার সমস্যা কমাতে বাজারে পাওয়া নানা ধরনের রাসায়নিক-ভিত্তিক পণ্য ব্যবহার করেন। কিন্তু সেগুলির কার্যকারিতা বেশি সময় স্থায়ী হয় না। এমন পরিস্থিতিতে চুলের গোড়া ভিতর থেকে মজবুত করা অত্যন্ত জরুরি। 

চুলের স্বাস্থ্য ঠিক রাখতে বাড়িতে একটি বিশেষ তেল তৈরি করে নিতে পারেন ৷ এটি চুলকে পুষ্টি জোগায় এবং এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই তেলের নিয়মিত ব্যবহার কেবল চুল পড়াই কমাবে না, বরং আপনার চুলকে ঘন, কালো ও উজ্জ্বলও করে তুলবে। 

তেল তৈরির উপকরণ-
 
নারকেল তেল ১ কাপ, জবা ফুল ৭-৮টি, জবা পাতা ৮-১০টি, মেথি ২ টেবিল চামচ

প্রথমে জবা ফুল ও পাতা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। এরপর একটি কাপড়ের ওপর রেখে পুরোপুরি শুকিয়ে নিন। এরপর মেথি, জবা ফুল ও পাতাগুলি আধা-ভাঙা বা মোটা করে গুঁড়ো করে নিন। একটি ভারী তলাযুক্ত লোহার কড়াইতে নারকেল তেল ঢেলে কম আঁচে গরম করুন। তেল সামান্য গরম হলে তাতে গুঁড়ো করা মেথি এবং জবা ফুল ও পাতাগুলি দিয়ে দিন। মিশ্রণটি একদম কম আঁচে ১০-১৫ মিনিট ধরে জ্বাল দিন। তেলের রঙ হালকা বাদামি হতে শুরু করলে চুলা বন্ধ করে দিন।

তেলটি পুরোপুরি ঠান্ডা হলে একটি সুতির কাপড় দিয়ে ছেঁকে নিয়ে কাঁচের বোতলে ভরে রাখুন ৷ এই তেল বেশ কয়েক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। নারকেল তেল চুলের গভীরে আর্দ্রতা জোগায় এবং প্রোটিন ক্ষয় রোধে সহায়তা করে। 

অন্যদিকে, মেথি দানা চুলের গোড়া পুষ্ট করে ও চুল পড়া কমায়। পাশাপাশি খুশকির সমস্যা কমাতেও সাহায্য করে। জবা ফুল চুলের ফলিকলগুলিকে সক্রিয় করে তোলে, যা নতুন চুল গজাতে সহায়তা করে। সেই সঙ্গে অকালে চুল পেকে যাওয়ার সমস্যা কমায়।

যেভাবে এই তেল ব্যবহার করবেন-

তেলটি সামান্য গরম করে আঙুলের ডগার সাহায্যে চুলের গোড়ায় আলতোভাবে মাসাজ করুন। সপ্তাহে ২-৩ বার এটি ব্যবহার করলে উপকার পাবেন । তেল দেওয়ার  এক বা দুই ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। 


জ/বা




  বিষয়:   লাইফ স্টাইল  চুল পড়া  তেল তৈরি 



Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com