বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:০৬ পিএম

চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে গ্রেট হলে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

এ সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান এবং ব্যক্তিগতভাবে হাত ধরে বিশেষভাবে সজ্জিত মঞ্চে নিয়ে যান। চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পাশাপাশি দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উভয় নেতা নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

স্বাগত অনুষ্ঠান শেষে গ্রেট হল অব দ্য পিপলে দুই দেশের শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft