নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-25T10:17:17+06:00
2026-06-25T10:17:17+06:00
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
তারেক রহমানের সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:১৭ এএম 
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার, উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে লিউ হাইশিং বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রসঙ্গ তুলে ধরে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। তিনি গণমাধ্যম, থিংক ট্যাংক, জনগণের মধ্যে যোগাযোগ এবং জীবনমান উন্নয়নের বিভিন্ন খাতে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে চীন সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। পারস্পরিক সম্মান, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।


প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতার প্রশংসা করেন এবং চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে বলে উল্লেখ করেন।

জবাবে লিউ হাইশিং বলেন, বাংলাদেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে বর্তমান নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে চীন আশাবাদী।

এর আগে একই স্থানে বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক সই হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনের পক্ষে আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকে রাজনৈতিক যোগাযোগ, গণমাধ্যম, থিংক ট্যাংক এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। এসময় দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com