বাণিজ্য ঘাটতি কমাতে কার্যকর উদ্যোগের প্রত্যাশা রিজভীর

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-24T13:49:07+06:00
2026-06-24T13:49:07+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বাণিজ্য ঘাটতি কমাতে কার্যকর উদ্যোগের প্রত্যাশা রিজভীর
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:৪৯ পিএম 
বাণিজ্য ঘাটতি কমাতে কার্যকর উদ্যোগের প্রত্যাশা রিজভীর
বাণিজ্য ঘাটতি কমাতে সরকার যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ খাতে যে ঘাটতি রয়েছে, তা কমিয়ে আনার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।


বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নানা ধরনের অভিযোগ তুললেও তাদের নিজস্ব রাজনৈতিক কর্মকাণ্ডে অসঙ্গতি ও দ্বৈত মানসিকতার প্রতিফলন দেখা যায়।

প্রধানমন্ত্রীর চীন সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ার সুযোগ তৈরি হয়েছে এবং এতে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রিজভী বলেন, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও সক্ষম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দিকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এখন সময়ের দাবি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com