আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-06-23T12:54:59+06:00
2026-06-23T12:54:59+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
বিশ্ববাজারে কমল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম 
যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় অগ্রগতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের দামে সামান্য পতন দেখা গেছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। খবর জিও নিউজের।

মঙ্গলবার (২৩ জুন) আগের দিনের দরপতনের ধারাবাহিকতায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা ০.৩ শতাংশ কমে ৭৭.৭০ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১২ সেন্ট বা ০.২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৩.৭৪ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির মাধ্যমে তেল পরিবহন পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় এবং যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতার বাস্তব অগ্রগতি কতটা হয়-সেই দিকেই এখন বিনিয়োগকারীদের নজর রয়েছে।


এদিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইরানকে ডলারে তেল বিক্রির অনুমতি দেওয়ার বিষয়টি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছেও তেল বিক্রি করতে পারবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানি কর্মকর্তারা চলতি সপ্তাহেই পারমাণবিক পরিদর্শকদের দেশটিতে ফের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছেন, যা সাম্প্রতিক সমঝোতা প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com