অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-23T09:33:03+06:00
2026-06-23T09:33:03+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৩৩ এএম 
অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’
দীর্ঘ প্রায় চার মাসের অনিশ্চয়তার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টার দিকে জাহাজটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ নৌপথ পাড়ি দেয়। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর জাহাজটি এখন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে জাহাজটির যাত্রাপথে জটিলতা শুরু হয়। ভারত থেকে পণ্য নিয়ে ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে।


এ সময় মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। এর প্রভাবে জাহাজটির স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং ২৮ ফেব্রুয়ারি থেকে এটি পারস্য উপসাগর এলাকায় অবস্থান করতে থাকে।

১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত বিবেচনায় বিএসসি বিকল্প পরিকল্পনা গ্রহণ করে। পরে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হরমুজ প্রণালিতে চলাচল সীমিত থাকায় জাহাজটিকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com