ডালাসে আজ অস্ট্রিয়ার মুখোমুখি আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:০২ পিএম

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে গ্রুপ ‘জে’-র শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়ে সোমবার (২২ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ ইউরোপের শক্তিশালী দল অস্ট্রিয়া।

প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে লিওনেল স্কালোনির দল। আজকের ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করবে আলবিসেলেস্তেরা।

অন্যদিকে, কোচ রালফ রাংনিকের অস্ট্রিয়া প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারালেও তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন রয়েছে। একটি আত্মঘাতী গোল এবং ইনজুরি টাইমের পেনাল্টির ওপর ভর করেই জিততে হয়েছে দলটিকে।

আর্জেন্টিনার হয়ে অধিনায়ক লিওনেল মেসি সাম্প্রতিক সময়ে ফর্মে রয়েছেন। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁয়েছেন। তার সঙ্গে হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা ও নিকো পাজের মতো তরুণ আক্রমণভাগে আস্থা রাখছে স্কালোনির দল।

আরও পড়ুন : বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা

রক্ষণভাগে চোটের কারণে নাহুয়েল মলিনা ডান পাশে খেলতে পারেন। মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার থাকছেন মূল ভরসা।

অস্ট্রিয়ার হয়ে কনরাড লাইমার, ডেভিড আলাবা ও মার্সেল সাবিৎজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আর্জেন্টিনার উইং আক্রমণ ঠেকাতে রক্ষণে কৌশলগত পরিবর্তন আনার সম্ভাবনাও রয়েছে।

দুই দলের মুখোমুখি ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি প্রীতি ম্যাচ হয়েছে, যার একটি জিতেছে আর্জেন্টিনা এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আর্জেন্টিনার জন্য নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft