মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে আলোচনা হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-22T09:59:17+06:00
2026-06-22T09:59:17+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে আলোচনা হবে : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫৯ এএম 
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে আলোচনা হবে : প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় আটক দুই হাজারের বেশি বাংলাদেশিকে মুক্ত করার বিষয়ে দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে দেশের টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী এক বছরে মধ্যপ্রাচ্যগামীদের জন্য বেসিক আরবি শিক্ষা চালু এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্কুল পর্যায়ে ইংরেজিসহ পাঁচটি ভাষা ও খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে এক হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে। তবে বর্ষা মৌসুমের কারণে আগামী মাস থেকে সাময়িকভাবে খাল খনন কার্যক্রম বন্ধ থাকবে।


তারেক রহমান আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানদের বহুভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আইনগত কাঠামোর মধ্যে থেকে তাদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। তিনি ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে দেশের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান। সফরের অংশ হিসেবে সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং কয়েকটি সৌজন্য সাক্ষাৎ শেষে তার চীন সফরে যাওয়ার কথা রয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com