নীলফামারীর কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:১৮ এএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু কর্তৃক প্রায় ১২ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল ওয়ান ও দৈনিক ডেসটিনির নীলফামারী জেলার প্রতিনিধি সাংবাদিক আবু সাঈদ অপু এবং ক্যামেরাম্যান তাজুল। গতকাল রোববার (২১ জুন) দুপুরে ওই উপজেলার সদরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা জানিয়ে  জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। 

জানা যায়, জেলার কিশোরগঞ্জ বাজারের রাস্তার সাথে ১৫ শতাংশ ও পুকুরের ২৫ শতাংশসহ মোট ৪০ শতাংশ জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়াদী গ্রেনেট বাবু। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সে কমিটি সম্প্রতি তদন্ত কাজ শুরু করেছেন।

চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে চ্যানেল ওয়ান ও দৈনিক ডেসটিনি'র নীলফামারী জেলা প্রতিনিধি আবু সাঈদ অপু চেয়ারম্যানের দখলে নেয়া জমির তথ্য সংগ্রহ করতে সেখানে যান ঘটনার রোববার দুপুরে। দখলকৃত জমির তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ফেরার পথে চেয়ারম্যান গ্রেনেট বাবুর সন্ত্রাসী বাহিনী সাংবাদিক আবু সাঈদ অপু ও ক্যামেরাম্যান তাজুল ইসলামের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে ক্যামেরা ও টাইপোটসহ লাইভ ডিভাইস মেশিন ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয়রা ছুটে এসে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সেখানকার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় চেয়ারম্যানসহ ৬ জনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের হয়েছে।

আরও পড়ুন : সিংগাইরে বজ্রপাতে নিহত ২

সাংবাদিক আবু সাঈদ অপু জানান, পেশাগত কাজে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ শেষে ফেরার সময় চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা ক্যামেরার লেন্স ভাংচুর, পিটু ক্যামেরা ও টাইপোটসহ লাইভ ডিভাইস মেশিন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম (সুজন) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো নিরপরাধ মানুষ কখনো কোনো গণমাধ্যমকর্মীর উপর পেশাগত দায়িত্ব পালনের কারণে হামলা চালাতে পারেননা।সম্প্রতি সময়ে সাংবাদিকদের উপর হামলা,মামলা,হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে।এ গুলো ঠাকুর ঘরে কে রে,আমি কলা খাইনা প্রবাদের মতই।আমি দ্রুত সময়ের মধ্যে তদন্ত পুর্বক এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনি মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।

নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদকর্মীর উপর হামলা এটি অত্যন্ত দুঃখজনক এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। কিশোরগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় এজাহার পেয়েছি।তদন্ত পুর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft