‎পাঁচবিবিতে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৩৯ পিএম

‎জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্হাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ‎ভূমিমন্ত্রানলের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির জন্য ১৯ মে মঙ্গলবার তেজগাঁও ভূমি ভবন হতে বেলা সাড়ে ১০ টায় সারাদেশের ভূমি অফিসে ৩দিন ব্যাপী এ মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।

‎এ উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন। ‎এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন ।

‎বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ্ব আজাদ আলী, সাধারণ সম্পাদক সজল কুমার দাস ও উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল প্রমুখ। মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান করা হয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft