সন্দ্বীপে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন; প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতের লক্ষ্যে আয়োজন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-19T18:22:38+06:00
2026-05-19T18:22:38+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সন্দ্বীপে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন; প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতের লক্ষ্যে আয়োজন
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:২২ পিএম 
সন্দ্বীপে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন; প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতের লক্ষ্যে আয়োজন
চট্টগ্রামের সন্দ্বীপে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে উপজেলা ভূমি প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন। ভূমি অফিসের নাজির অমিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানস বিশ্বাস, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন, মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহ এবং উড়িরচর ভূমি অফিসের কর্মকর্তা চন্দ্রন কুমার।

এ সময় সন্দ্বীপ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com