পূর্বধলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-18T14:55:08+06:00
2026-05-18T14:55:08+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পূর্বধলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ২:৫৫ পিএম 
পূর্বধলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নেত্রকোনার পূর্বধলা থানার চলমান বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রনি চন্দ্র দাস (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে ২০২৬) পূর্বধলা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জামতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে রনি চন্দ্র দাসকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী রনি চন্দ্র দাস (৩২), পিতা- রতি চন্দ্র দাস। তিনি পূর্বধলা উপজেলার জামতলা এলাকার বাসিন্দা। এ ঘটনায় পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ২২, তারিখ- ১৬-০৫-২০২৬। পরে আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, “মাদক নির্মূলে পূর্বধলা থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

পূর্বধলা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর থাকবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com