আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে : সারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৪৭ পিএম

বলিউডের বাতাসে তারকাদের প্রেম আর বিয়ের গুঞ্জন নিত্যদিনের বিষয়। সেই হাওয়ায় অনেক সময়ই ভেসে বেড়ায় অভিনেত্রী সারা আলি খানের নাম। ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে রাজকীয় অভিষেকের পর যেমন কুড়িয়েছেন প্রশংসা, তেমনই নানা সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে থেকেছেন চর্চার কেন্দ্রে।

একাধিক সহ-অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও এবার নিজের বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে কথা বলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা জানিয়েছেন, জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করতে চান না তিনি। বরং জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ ভেবেচিন্তে এগোনোই বুদ্ধিমানের কাজ।

তার কথায়, ‘আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। তাই তাড়াহুড়ো করে ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে অপেক্ষা করে সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া অনেক ভালো। আমি এখন নিজের জীবন নিয়ে অত্যন্ত সুখে আছি।’

আরও পড়ুন : ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, উচ্ছ্বসিত নাবিলা

আপাতত মনের মতো কাউকে খুঁজছেন না সাইফ-কন্যা। তার পুরো মনোযোগ এখন নিজের যত্ন নেওয়া এবং ক্যারিয়ারের গ্রাফকে আরও উঁচুতে নিয়ে যাওয়া। জীবনে ইতিবাচক মানসিকতা ধরে রাখাকে ভীষণ গুরুত্ব দেন এই অভিনেত্রী। 

তিনি মনে করেন, সম্পর্কে ‘ব্যক্তিগত স্বাধীনতা’ থাকাটা সবচেয়ে জরুরি। তাই ভবিষ্যতে যার সঙ্গেই জীবন কাটান না কেন, তার ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিয়ে তাকে প্রভাবিত করার কোনো চেষ্টা তিনি করবেন না।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft