বুন্দেসলিগা
কেইনের হ্যাটট্রিকে শীর্ষস্থান মজবুত করল বায়ার্ন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৭:০০ পিএম

বুন্দেসলিগা মৌসুমের শেষ ম্যাচে কোলনের বিপক্ষে হ্যারি কেইনের হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখ জিতেছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে। আলিয়াঞ্জ অ্যারেনায় বাকি দুই গোল করেন টম বিশফ নিকোলাস জ্যাকসন।

অসাধারণ এক মৌসুম কাটিয়েছেন কেইন। ৫৫ ম্যাচে ৬৩ গোল করেছেন ক্লাব ও জাতীয় দলের হয়ে। যার মধ্যে ৫৮ গোলই করেছেন বায়ার্ন মিউনিখের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে। ২০১৫-১৬ মৌসুমে বার্সেলোনার হয়ে লুইস সুয়ারেজের পর যা কিনা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ।

৩৬ গোল করে বুন্দেসলিগায় টানা তিন মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কেইন, যা আগে কেবল রবার্ট লেওয়ানডস্কি করেছিলেন। ইতোমধ্যেই ৩৫তম লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। ১৬ পয়েন্ট এগিয়ে তারা দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে। ৩৪ ম্যাচের মধ্যে হেরেছে কেবল একটি ম্যাচে। করেছে রেকর্ড ১২২ গোল।

ম্যাচের ১০ মিনিটে জশুয়া কিমিখের পাস থেকে কেইন প্রথম গোলটি করেন। তিন মিনিট পর আবারও গোল করেন কেইন। এবার কিমিখ ফ্রি-কিকে আলতো করে বল ছুঁইয়ে দেওয়ার পর জোরালো শটে জাল খুঁজে নেন কেইন দ্বিতীয়বার ম্যাচের ১৩ মিনিটে। দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে লিওন গোরেৎসকার পাস থেকে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন।

সদ্যসমাপ্ত মৌসুমে এটি কেইনের চতুর্থ হ্যাটট্রিক। এর আগে মৌসুমে লাইপজিগ, হফেনহাইম ও স্টুটগার্টের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

১৭ মিনিটে একটি গোল শোধ দেন কোলনের সাইদ এল মালা। তবে তাতে কোনো লাভ হয়নি। ২১ মিনিটে বায়ার্নের হয়ে টম করেন দলের তৃতীয় গোল।

শেষদিকে লুইস দিয়াজের অ্যাসিস্টে নিকোলাস জ্যাকসন গোল করে ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন বায়ার্ন।

ঘরোয়া ডাবল জয়ের লক্ষ্যে আগামী শনিবার জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে বায়ার্ন। মৌসুমে গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগ কেইনের সামনে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft