ক্যাসিনো মাদক থেকে আমাদের সন্তানদের ফেরাতে হলে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৪:৫৮ পিএম

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, "ক্যাসিনো মাদক থেকে আমাদের সন্তানদের ফেরাতে হলে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। অনলাইন জুয়া মাদকাসক্তি থেকে ফেরাতে প্রধানমন্ত্রী মন্ত্রী তারেক রহমান সরকার ৪র্থ শ্রেণী থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন। পঞ্চগড়ের বোদা উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে গতকাল শনিবার তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, শুধু বড় বড়  বিল্ডিং আর দালানের অবকাঠামো উন্নয়ন করে একটা জাতি কখনো মাথা তুলে দাড়াতে পারেনা। পারবারিক, সামাজিক ভাবে সৃংস্কৃতির ধারা অব্যাহত রেখে আধুনিক প্রযুক্তিতে আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে না পারলে অর্থবহ রাষ্ট গঠন কখনোই সম্ভব নয়। তাই প্রাথমিক বিদ্যালয় থেকেই আমরা শিক্ষা পদ্ধতির গুনগত পরিবর্তন সাধিত করে এই দেশের প্রতিটি মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের একজন মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে ছুটে বেড়ালেও আমার মন পরে থাকে পঞ্চগড়ে। সরকারে মাত্র তিন মাস অতিবাহিত হলো, একটু সময় দিন এই এলাকার কোন রাস্তাঘাট কাঁচা থাকবেনা, এমনকি কোন মন্দির মসজিদ ধর্মীয় উপাসনালয় থাকবেনা যেখানে প্রধানমন্ত্রীর সরকারি সহায়তা পৌছাবেনা। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বোদা দেবীগঞ্জ এলাকায় উন্নয়ন কাজ ত্বরান্বিত করা হবে। পরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত সম্প্রতি শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন, নগদ অর্থ বিতরণ করেন। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো রবিউল ইসলামের সভাপতিত্বে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা , উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান , সাধারণ সম্পাদক আসাদুল্লাহ , পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিএনপির  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft