বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করেন
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ২:৫৩ পিএম

আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, আমাদের কৃষক ভাইদের যেন শুষ্ক মৌসুমে পানি ও সেচের সংকট না হয় এবং গ্রামীণ অর্থনীতিকে কিভাবে চাঙ্গা রাখা যায়, সে কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেসময় খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তারই উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পুণরায় এই প্রকল্প চালু করেছেন। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তিনি আমাদের পাশর্শবর্তী কাহারোল উপজেলায় এসে সারাদেশে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেছিলেন।

আপনারা জানেন বিএনপি সরকার যেটা মুখে বলে সেটা বাস্তবায়ন করার জন্য কাজ করে যায়। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা ফ্যামিলী কার্ড দিবো বলেছিলাম, আমরা সেই কথা রেখেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ফ্যামিলী কার্ড এর শুভ উদ্বোধন করেছেন, আমাদের প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি গ্রামে ধীরে ধীরে এই কার্ড পৌছে যাবে এবং সেটা বিনামূল্যে দেয়া হবে। কৃষক ভাইদের জন্য ১ লা বৈশাখে আমাদের প্রধানমন্ত্রী কৃষক কার্ডের শুভ উদ্বোধন করেছেন। আমরা কৃষক ভাইদের কৃষি ঋণ মওকুফের যে কথা বলেছিলাম, সে কথাও রেখেছি।

তিনি আরো বলেন, আপনারা আইন নিজের হাতে তুলে নিবেন না। আপনারা মাদক নির্মূলে এলাকায় প্রতিরোধ কমিটি গড়ে তুলুন। যদি কেউ মাদক ব্যবসার সাথে জড়িত হয়, তাদের তালিকা প্রশাসনকে দিন, আমাকে দিন। আমরা মাদক ব্যবসায়ীদের কোনরকমের ছাড় দিবো না। আমাদের এলাকায় কোনধরণের মাদকের কারবার করতে দিবো না। আমাদের এলাকায় কোন ধরণের চাঁদাবাজিকে আমরা সমর্থন করবো না। কেউ যদি অন্যায়ভাবে কারো জমি দখল করতে যায়, সে যদি আমাদের দলের কেউ হয়, তাকেও ছাড় দেয়া হবে না। আইনের আওতায় এনে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই কেউ চাঁদাবাজির সাথে জড়িত হবেন না।

আরও পড়ুন : পাঁচবিবিতে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানবন্ধন

রবিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় বিরল উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নে বগুলাখাড়ী খাল পুনঃখনন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মুকলিশপুর লাঙ্গলদহ গ্রামে প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব  সাদিক রিয়াজ চৌধুরী পিনাক উপরোক্ত কথাগুলি বলেন। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ হোসেন, সাদেক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা প্রমূখ বক্তব্য রাখেন।

যুবনেতা মামুনুর রশীদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, ০৫ নং বিরল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ০৫ নং বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম, ইউপি সদস্য রাফিউল ইসলাম জুয়েল, বিজোড়া ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুবদলের নেতা আলম বাবু প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য শেষে খননকাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft