আখাউড়ায় পুলিশের অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনার কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মিনার কোর্ট এলাকার বাসিন্দা মোঃ ইলিয়াছ ভূইয়া। তিনি মৃত দানু ভূইয়ার ছেলে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft