প্রেশার লো হলে বুঝবেন যেসব লক্ষণে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:০৮ এএম

নিম্ন রক্তচাপ বা লো প্রেশার হলে শরীরে পর্যাপ্ত রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে। অনেক সময় এটি সাময়িক হলেও কিছু ক্ষেত্রে গুরুতর সমস্যার ইঙ্গিত দেখা দিতে পারে।

লো প্রেশার হওয়ার সাধারণ লক্ষণ -
১. মাথা ঘোরা
২. হঠাৎ দুর্বল লাগা
৩. চোখে ঝাপসা দেখা
৪. অতিরিক্ত ক্লান্তি
৫. বমি বমি ভাব
৬. ঠান্ডা ঘাম হওয়া
৭. হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া
৮. অজ্ঞান হয়ে যাওয়ার অনুভূতি
৯. দ্রুত বা দুর্বল হার্টবিট
১০. মনোযোগ কমে যাওয়া
১১. গুরুতর হলে যেসব লক্ষণ দেখা দিতে পারে
১২. শ্বাসকষ্ট
১৩. বুক ধড়ফড় করা
১৪. বিভ্রান্তি বা কথা জড়িয়ে যাওয়া
১৫. অজ্ঞান হয়ে যাওয়া

যেসব কারণে লো প্রেশার হয়, বিভিন্ন কারণে প্রেসার কমে যেতে পারে, যেমন -
১. দীর্ঘ সময় না খেয়ে থাকা
২. শরীরে পানিশূন্যতা
৩. অতিরিক্ত গরমে ঘাম হওয়া
৪. রক্তশূন্যতা
৫. অতিরিক্ত মানসিক চাপ
৬. কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
৭. হৃদ্‌রোগ বা হরমোনজনিত সমস্যা

লো প্রেশার হলে তাৎক্ষণিক যা করবেন
১. দ্রুত বসে বা শুয়ে পড়ুন
২. পর্যাপ্ত পানি পান করুন
৩. স্যালাইন বা লবণ-চিনির পানি খেতে পারেন
৪. হালকা লবণযুক্ত খাবার খাওয়া যেতে পারে
৬. হঠাৎ দাঁড়ানো এড়িয়ে চলুন

নিয়মিত ব্লাড প্রেশার মেপে সুস্থ থাকা বুদ্ধিমানের কাজ। প্রেশারের তারতম্য যদি বেশি ওঠানামা করে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft