আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-05-16T10:39:58+06:00
2026-05-16T10:39:58+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:৩৯ এএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি সব সময় উন্মুক্ত থাকবে এবং ইরানকে এই গুরুত্বপূর্ণ নৌপথকে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহার করতে দেওয়া হবে না। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি খোলা থাকবে। আমরা নিশ্চিত করব, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে এবং বিশ্বে স্থিতিশীলতা বজায় থাকে।’

ট্রাম্প আরও বলেন, চীনের মোট তেল আমদানির প্রায় ৪০ শতাংশ এই প্রণালির ওপর নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, অতীতে তেহরান চাপ প্রয়োগের কৌশল হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল।

তার ভাষায়, ‘ইরান অতীতেও হরমুজ প্রণালি বন্ধ করেছে এবং এটিকে চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।‘

তিনি আরও বলেন, ‘তেহরান আমার বিরুদ্ধে হরমুজ প্রণালিকে কোনোভাবেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।’ তথ্যসূত্র: মিডল ইস্ট আই 

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com