সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-14T10:44:53+06:00
2026-05-14T10:44:53+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:৪৪ এএম 
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনর মা সদ্য প্রয়াত বেগম জেবুন্নেছার দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানের আজাদ মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বাদ আসর অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রী। দোয়া মাহফিলে মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার কয়েক‘শ মানুষ অংশ নেন।

গত ৬ মে ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম জেবুন্নেছা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

ময়মনসিংহে গুলকিবাড়ি কবরস্থানে স্বামী জাফর আলী সরকারের কবরের পাশে বেগম জেবুন্নেছাকে দাফন করা হয়। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com