প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:৪৬ এএম আপডেট: ১৪.০৫.২০২৬ ১:২৪ পিএম

বছরের পর বছর ধরে চলে আসা দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন ছাপিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প তাকে ‘মহান নেতা’ হিসেবে অভিহিত করেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বগুণ নিয়ে প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বলেন, আপনি একজন মহান নেতা। মাঝেমধ্যে আমি এটা বললে লোকে আমাকে পছন্দ করে না, কিন্তু তা সত্ত্বেও আমি বলি। কারণ, এটাই সত্য।
বৈঠকের শুরুতে সাংবাদিকদের সামনে দেওয়া প্রারম্ভিক বক্তব্যে ট্রাম্প তাদের দীর্ঘকালীন সম্পর্কের টানাপোড়েন এবং অতীতের নানা প্রতিকূলতার কথা সংক্ষেপে উল্লেখ করেন। এসব সমস্যার মধ্যে ছিল দুই দেশের মধ্যকার দুটি বাণিজ্য যুদ্ধ এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমর্থনকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা।
এ ছাড়া, মাদক ফেন্টানাইল তৈরির রাসায়নিক উপাদান সরবরাহ রোধে বেইজিংয়ের ধীরগতি নিয়ে ট্রাম্পের অসন্তোষের বিষয়টিও আলোচনায় উঠে আসে। তবে ইরান যুদ্ধ নিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান মতপার্থক্য সম্পর্কে ট্রাম্প কোনো মন্তব্য করেননি।
জ/উ