প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:২৯ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সামুদ্রিক জলসীমায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে এ সময়ে সকল প্রকার মৎস্য নৌযানের মাধ্যমে যেকোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযান চালানো হয়েছে।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের অভিযান নিয়মিত চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে ১১ জুন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জ/দি