লালমনিরহাটকে আধুনিক ও নান্দনিক শহরে গড়ে তোলা হবে : ত্রাণমন্ত্রী দুলু
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:৫৩ পিএম

লালমনিরহাটকে আধুনিক ও স্মার্ট শহরে রূপান্তরের লক্ষ্যে জেলা শহরে অত্যাধুনিক স্ট্রিট লাইট উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেছেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে পুরো লালমনিরহাট শহরকে রাজশাহীর আদলে নান্দনিক ও নিরাপদ নগরীতে পরিণত করা হবে।

সোমবার (১১ মে) সন্ধ্যায় লালমনিরহাট রেল স্টেশন চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, এই স্ট্রিট লাইট শুধু শহরের সৌন্দর্যই বাড়াবে না, বরং রাতের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক নগর ব্যবস্থার অংশ হিসেবে লালমনিরহাটকে একটি স্মার্ট সিটিতে রূপান্তরের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন : রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে রেল স্টেশন থেকে সার্কিট হাউজ পর্যন্ত সড়কে ৫৪টি পোলের মাধ্যমে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পটি ত্রাণমন্ত্রীর বিশেষ উদ্যোগে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, পর্যায়ক্রমে এই আলোকসজ্জা পুরো শহরে সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান, পৌর প্রশাসক রাজিব আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে বিভিন্ন জনসভায় ত্রাণমন্ত্রী লালমনিরহাটকে আধুনিক ও দৃষ্টিনন্দন শহরে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবেই এই বিশেষ লাইটিং প্রকল্প গ্রহণ করা হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft