গোপালগঞ্জ জেলায় শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মাননা অর্জন
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:২৮ এএম

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা প্রদান করা হয়।

গতকাল সোমবার (১১ মে) গোপালগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন মৃধা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সফল অংশগ্রহণের ভিত্তিতে টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজকে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করা হয়।

আরও পড়ুন : পূর্বধলায় পদায়ন ইউএনও চার দিনের মাথায় কালিয়াজুরিতে বদলি

সম্মাননা গ্রহণকালে অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন মৃধা বলেন, এই অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এই অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট মহলও এ সাফল্যে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft