রৌমারীতে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির বিষয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:৪৬ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১ টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে ব্র্যাকের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক সৈয়দ ফাইদ হাসান এর সভাপতিত্বে এই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা কামরুজ্জামান পাইকার, জনস্বাস্থ্য প্রকৌশলী তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, অফিসার ইনচার্জ কাওসার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুদ্দিন, চর শৌলমারী ইউনিয়ন কাজি আব্দুল আজিজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গ্রামের পিছিয়েপড়া নারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, ব্র্যাক ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালিন সময় থেকে দেশে ও দেশের বাহিরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের এই প্রোগ্রামটি ২০১৩ সাল থেকে দেশের দূর্গম এলাকার মানুষের জীবন ও জীবিকা  উন্নয়নের লক্ষে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কর্মসূচীর মুল উদ্দেশ্য হচ্ছে ভৌগলিক, সামাজিক, এবং জলবায়ুর কারণে সৃষ্ট প্রতিবন্ধকতার মধ্যে বসবাসরত জনগোষ্ঠির কাছে গুরত্বপূর্ণ সেবা সমুহ, উদ্ভাবনী, কার্যকরি ও সাশ্রয়ী পদ্ধতিতে পৌছে দেওয়াই হলো মুল লক্ষ্য।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft