পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:১২ পিএম

আমরা দালাল নই, আমরা শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী, এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন 'ফারিয়া' (FARIA)। গতকাল সোমবার সকাল ৯ ঘটিকায় আত্রাই-নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই ব্রিজের ওপর এই কর্মসূচি পালন করা হয়।

এস এম খালেদুর নবী রিক্তার সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, ফারিয়া আত্রাই উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুল সাদিক, সাবেক সহ-সভাপতি একরামুল হক, জেনারেল ফার্মাসিউটিক্যালস- এর মো. আতাউর রহমান, এসিআই ফার্মাসিউটিক্যালস-এর রিপ্রেজেন্টেটিভ হাবিবুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস- এর রিপ্রেজেন্টেটিভ মো. গোলজার হোসেন এবং অ্যারিস্টো ফার্মা লিমিটেডের মশিউর রহমান প্রমুখ।

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আত্রাই উপজেলা ফারিয়ার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদী মানববন্ধনে বক্তারা তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ও ওষুধ কোম্পানিগুলোর প্রতি জোর দাবি জানান।

আরও পড়ুন : ছাতকে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার

তাদের দাবি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। মাঠ পর্যায়ে কাজ করার জন্য নিরাপদ, সম্মানজনক ও হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা। বর্তমান বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য বেতন-ভাতা এবং চাকরির পূর্ণ নিরাপত্তা প্রদান।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমরা সেতুবন্ধন হিসেবে কাজ করি। অথচ প্রতিনিয়ত আমাদের অবহেলার শিকার হতে হয়। আমাদের পেশাকে খাটো করে দেখার দিন শেষ। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

উক্ত কর্মসূচিতে আত্রাই উপজেলা ফারিয়ার নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে তারা ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের শপথ গ্রহণ করেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft