দুবাইয়ে গালা নাইটে মঞ্চ মাতাবেন নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১:৪০ পিএম

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মাঝেই দুবাই মাতাবেন বাংলাদেশের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার সঙ্গে থাকবেন চিত্রনায়ক জায়েদ খান।

দুবাইয়ে একটি জমকালো গালা ইভেন্ট ও আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশনে অংশ নেবেন তারা। পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশের সংগীত তারকারাও অংশ নেবেন এই গালা আয়োজনে। আগামী ১৭ মে বসবে জমকালো এ আসর।

দুবাইয়ের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান আজিজি ডেভেলপমেন্টসের এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট এবং রোভার সাইবারের উদ্যোগে দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন।

সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক অস্থিরতা কাটিয়ে উঠতে দেশটির আবাসন ব্যবসায়ীরা নিচ্ছেন নতুন নতুন উদ্যোগ। এরই অংশ আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন। এই এক্সিবিশনের কালচারাল ইভেন্টে দেখা যাবে নুসরাত ফারিয়া ও জায়েদ খানকে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft