দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-11T09:27:09+06:00
2026-05-11T09:27:09+06:00
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:২৭ এএম 
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
দেশের অভ্যন্তরীণ ৫টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।


ঝড়ো হাওয়ার আশঙ্কায় উল্লিখিত এলাকার নদীবন্দরসমূহে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলের জন্য বড় ধরনের কোনো ঝড়ের পূর্বাভাস এই মুহূর্তে নেই।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com