শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানসিটি
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:৩০ পিএম

জয়ের বিকল্প নেই এমন ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। গুরুত্বপূর্ণ সেই ম্যাচ জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছে সিটি। এই জয়ে পেপ গার্দিওলার দল লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে।

গত সপ্তাহে এভারটনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে হোঁচট খেয়েছিল সিটি। তবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তিন গোল করে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা।

এই মুহূর্তে চাপটা আর্সেনালের ওপর। রোববার অবনমন শঙ্কায় থাকা ওয়েস্টহ্যামের বিপক্ষে মাঠে নামবে মিকেল আর্তেতার দল।

জেরেমি ডোকু সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন গতরাতের ম্যাচে। ম্যাচের শুরুতেই গোলের সুযোগ তৈরি করেন তিনি। প্রথম দুই মিনিটেই তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক কাওইমহিন কেলেহার। পরে তার বাড়ানো ক্রস থেকে হেড করেছিলেন আর্লিং হালান্ড, যদিও লক্ষ্যভ্রষ্ট হয় সেই প্রচেষ্টা।

প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে হতাশ ছিল সিটি। হালান্ডের আরেকটি হেড সহজেই আটকে দেন কেলেহার। পরে গোলমুখে নেওয়া আরেকটি শট ব্লক করেন ক্রিস্টোফার আজের।

প্রথমার্ধে কোনো গোলই হয়নি। ম্যাচের ডেডলক ভাঙে ৬০ মিনিটে। ডান দিক থেকে ভেতরে ঢুকে দারুণ বাঁকানো শটে গোল করেন ডোকু। সোমবার এভারটনের বিপক্ষেও একই ধরনের গোল করে দলকে রক্ষা করেছিলেন তিনি।

সেই ব্যবধান ৭৫ মিনিটে দ্বিগুণ করেন হালান্ড। শেষদিকে বদলি হিসেবে নেমে তৃতীয় গোল যোগ করেন ওমর মারমুশ।

ম্যাচ হারলেও শুরুর দিকে ব্রেন্টফোর্ড চাপে রেখেছিল সিটিকে। লবিপজ্জনক ফ্রি-কিকও ঠেকাতে হয় গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মকে।

দ্বিতীয়ার্ধেও ইগর থিয়াগোর কাছ থেকে আসা শট দারুণভাবে রুখে দেন দোন্নারুম্মা। শেষ পর্যন্ত ক্লিন শিট ধরে রেখে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন ইতালিয়ান এই গোলরক্ষক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft