প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:০১ পিএম

বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলা শাখা'র ব্যাবস্থাপনায় বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিষ্ঠান প্রধানগণের স্কাউটিং উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলা শাখার কমিশনার ও বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল, উপজেলা বিএনপি'র সভাপতি বাবুল হোসেন, বাংলাদেশ স্কাউটস জেলা শাখা'র সম্পাদক আকরাম হোসেন, আঞ্চলিক কমান্ডার আক্তারুজ্জামান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলদিঘী-মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম ও বিরল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলনেহার বেগম। উদ্বুদ্ধকরণ সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
জ/দি