বিনোদন ডেস্ক

বিনোদন

2026-05-07T19:00:53+06:00
2026-05-07T19:00:53+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বিনোদন
মা দিবসে ‘মা পদক’ পাচ্ছেন ববিতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:০০ পিএম 
অভিনেত্রী ববিতার জন্য ২০২৬ সালটা যেন প্রাপ্তির বছর। একের পর এক পুরস্কার ঘরে উঠছে কিংবদন্তী এ অভিনেত্রীর। এরই মধ্যে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন ‘হুস হু’ পুরস্কার। আবার আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে পেতে যাচ্ছেন ‘আনন্দ মেলা’র আজীবন সম্মাননা।

এরই মধ্যে তিনি জানালেন, আগামী বিশ্ব মা দিবস উপলক্ষে আগামী ১০ মে  ‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর পৃষ্ঠপোষকতায় মা পদক পেতে যাচ্ছেন। রাজধানীর একটি হোটেলে তাঁর হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।

ববিতা বলেন, ‘চলচ্চিত্রে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা, একুশে পদকে ভূষিত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিন্ন এবং আমার একমাত্র সন্তান অনিককে মানুষের মতো মানুষ করার কারণে আমাকে বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত মা পদক পেতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। ধন্যবাদ আলী-রূপা ফাউন্ডেশনকে।’

সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে এটি আয়োজন করেছে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’। চলতি বছরে সংস্কৃতি অঙ্গন থেকে ছয়জনকে, সাংবাদিকতায় দুইজনকে এবং ব্যাংক, আইন বিচার, বিমানবাহিনী, ডাক্তারি পেশায় ১২ জন সফল ও গর্বিত সন্তানের মায়েদের’কে ‘মা পদক ২০২৬’ দেওয়া হবে।

জ/ই





Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com