জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে রেড ক্রিসেন্ট দিবস পালিত
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৪২ পিএম

‘সবাই মিলে করি কাজ, মানবিক হবে সমাজ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। ​বৃহস্পতিবার (৭ মে) দিবসটি উপলক্ষে সকালে জয়পুরহাট রেড ক্রিসেন্ট ভবনের সামনে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর শহরের জিরো পয়েন্টে (পাঁচুর মোড়) এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

​মানববন্ধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, জেলা সিভিল সার্জন ডা. আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।

আরও পড়ুন : গোপালগঞ্জে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

​আলোচনা সভায় বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মুভমেন্ট বিশ্বব্যাপী যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অনন্য। জয়পুরহাট ইউনিটও স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষকে মানবসেবায় আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান এবং সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান সুইটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উল্লেখ্য, ১৮২৮ সালের ৮ মে রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্ম। তার এই জন্মদিনটিকেই বিশ্বব্যাপী গভীর শ্রদ্ধার সঙ্গে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়। জয়পুরহাট ইউনিটের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft