নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-06T19:03:22+06:00
2026-05-06T19:03:22+06:00
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে’
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:০৩ পিএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলের সাথে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে, প্রত্যাবাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অচিরেই নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে কীভাবে প্রত্যাবাসন করা যায় তার একটি গতিপথ তৈরি হবে।’

আজ বুধবার (৬ মে) দুপুরে কক্সবাজারের উখিয়ার ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ কার্যালয়ে আয়োজিত ক্যাম্প প্রশাসন ও রোহিঙ্গাদের কমিউনিটি ভিত্তিক সংগঠন ইউসিআর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পে সহাবস্থান বজায় রাখার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা করছি। 

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে রোহিঙ্গাদের জন্য তহবিল যেন অব্যাহত রাখা হয় এবং যেন কোনো সংকট তৈরি না হয় সে লক্ষ্যে সরকার দাতাসহ আন্তর্জাতিক মহলে আহ্বান জানিয়ে আসছে।

এর আগে প্রতিমন্ত্রী বেলা ১১টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে মতবিনিময় সভায় অংশ নেন। পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (যুগ্ন সচিব) মিজানুর রহমান, ক্যাম্প ইনচার্জ (উপসচিব) সুরাইয়া রহমান সুইটি, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com