কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:১১ পিএম

জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির মহাসচিব, বাংলাদেশ সাংবাদিক ফোরাম এর সহসভাপতি, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক, টঙ্গী থানা প্রেস ক্লাবে সাবেক সাংগঠনিক সম্পাদক, জাগ্রত নাট্যকর্মী কল্যাণ পরিষদ এবং জাগ্রত নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সদস্য কবি, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সংগঠক মৃণাল চৌধুরী সৈকত এর অকাল প্রয়ান। শোকাহত পরিবার পরিজনের প্রতি শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন দেশের বিশিষ্টজনেরা।
মিসেস রিপা (৪৬), স্বামী মৃণাল চৌধুরী সৈকত, পিতা আবুল খায়ের খান। তিনি ছিলেন জামালপুর জেলার ইসলামপুর থানার কুলকান্দি গ্রামের খান পরিবারের মেয়ে। ১৯৯৯ সালের ১২ জুলাই মৃণাল চৌধুরী সৈকতে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মৃণাল চৌধুরী সৈকত ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও চাকুরির সুবাধে গত প্রায় ৩০ বছর টঙ্গী হাফিজ উদ্দিন বেপারী রোডে পরিবার নিয়ে বসবাস করেন। কবি সাংবাদিক সংগঠক মৃণাল চৌধুরী সৈকতের অর্ধাঙ্গিনী মিসেস রিপা সংসার জীবনে ছিলেন একজন গৃহিণী। মৃত্যুকালে মিসেস রিপা ১ ছেলে মৃদুল চৌধুরী শোভন (২৩) ১ মেয়ে মৃদৃলা চৌধুরী স্নিগ্ধা (২০) নামে দু-সন্তান, স্বামী, শ্বাশুড়িসহ বহু আত্বীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গত ১ মে ভোরে মিসেস রিপা'র আপন বড় ভাই মো. লিটন খান (৬৪) স্ট্রোক জনিত কারণে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন।বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ভাইয়ে দেখতে গিয়ে ছোট বোন মিসেস রিপা (৪৬) হার্ট অ্যাটাকে সকাল ৮টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মাত্র ২ ঘন্টার ব্যবধানে ভাই বোনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে গাজীবাড়ী জামে মসজিদে বাদ জুমা মিসেস রিপা'র জানাযা শেষে স্থানীয় মরকুন কবরস্থানে দাফন করা হয়। টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বড় ভাই মো.লিটন খানের জানাযা শেষে তাকে জামালপুর ইসলামপুরে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মিসেস রিপা'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেনা জ্ঞাপন করেছেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি সাংবাদিক প্রাবন্ধিক আতিক আজিজ, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, বাংলাদেশ সাংবাদিক ফোরাম এর সভাপতি, সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মো.আবুল কাশেম, টঙ্গী থানা প্রেস ক্লাবের আহবায়ক হাজী এস এম মনির উদ্দিন, জাগ্রত নাট্যকর্মী কল্যাণ পরিষদ" এর সভাপতি মো. বেলায়েত জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন, জাগ্রত নাট্যগোষ্ঠীর সভাপতি রতন মিয়া ও নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক মানবাধিকার ও রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
জ/দি