প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:৫৯ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই কৃষি কলেজের ২০ তম কৃষি ও ১১ তম মৎস্য ডিপ্লোমা পরীক্ষার্থীদের বিদায় ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উচাই কৃষি কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান।
কৃষি বিভাগের প্রশিক্ষক গোলাম রব্বানীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের এমপি ডাঃ ফজলুর রহমান সাঈদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন,কলেজের অধ্যক্ষ মোঃ রুস্তম আলী। মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী, হান্নানুর রহমান। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন,সাদাফ মারফিন রায়হান ও ছাত্রী তাসনিয়া মিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার, উচাই বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নওশাদ আলী, প্রশিক্ষক জুলফিকার আলী ভুট্টু ও ম্যানেজিং কমিটির সদস্য সাইদুর রহমান প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে কলেজ প্রাঙ্গনে ২টি বৃক্ষচারা রোপন করেন প্রধান অতিথি।
অধ্যক্ষ মোঃ রুস্তম আলী জানান,এবারে ২০২৬ সনে অত্র কলেজের কৃষি বিভাগ থেকে ৩৬ জন ও মৎস্য ডিপ্লোমা থেকে ৭ জন মোট ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে। আজকে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানালাম। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
বিশেষ দ্রষ্টব্য-আপা ছবিসহ নিউজ টা দুই কলামে দিয়েন খুবই জরুরী। ছবির ক্যাপশন-(১) উচাই কৃষি কলেজে বিদায়ী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন জয়পুরহাটে-১ আসনের এমপি ডাঃ ফজলুর রহমান সাঈদ। ছবির ক্যাপশন (২)-উচাই কৃষি কলেজ প্রাঙ্গনে বৃক্ষচারা রোপন করছেন জয়পুরহাটে-১ আসনের এমপি ডাঃ ফজলুর রহমান সাঈদ।
জ/দি