রাজবাড়ীতে পেয়াজ বিক্রি বন্ধ থাকায় বাজার বন্ধ করে বিক্ষোভ করেছে কৃষকরা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:১৮ পিএম

রাজবাড়ীর বিভিন্ন বাজারে ৪৩ কেজিতে মন না দেওয়ায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেয়াজ ক্রয় করছেনা, এদিকে পেয়াজ বিক্রি বন্ধ থাকায় কালুখালীর রতনদিয়া বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে কৃষকরা বিক্ষোভ মিছিল করেছে। পেয়াজ বিক্রি বন্ধ থাকায় চরম ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। এতে করে কৃষকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। কৃষকরা বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন।

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে  বুধবার (৬ মে) সকাল থেকে দফায় দফায় মিছিল করেছে পেয়াজ বিক্রি করতে আাসা কৃষকগন। বাজারে পেয়াজ বিক্রি করতে আসা কৃষকদের অভিযোগ তারা অতিরিক্ত (ধলতা) পেয়াজ দিবেনা, তাই ব্যবসায়ীরা জোট বন্ধ হয়ে পেয়াজ কেনা থেকে বিরত রয়েছে। একই সাথে প্রশাসনের দুর্বলতাকেই দায়ী করছেন তারা।

কৃষকরা বিক্ষোভ মিছিলে শ্লোগান তুলেন পেয়াজ বিক্রি বন্ধ সব বাজার বন্ধ, ধলতা ছাড়া পেয়াজ ক্রয় করতে হবে, পেয়াজের ন্যায় দাম দিতে হবে। রাজবাড়ী জেলা পেয়াজের জন্য বিখ্যাত দেশের এক তৃয়াংশ পেয়াজের যোগান দিয়ে থাকে এই জেলার কৃষকগন। পেয়াজের ন্যায্য মূল্য, সঠিক ওজনে বিক্রি করার মাধ্যমে সরকারের নীতিমালা বাস্তবায়ন চাই এ জেলার কৃষকগন।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাহ উদ্দিন বলেন সচেতনতার জন্য মাইকিং করা হয়েছে বাজারে গিয়ে ব্যবসায়ী ও কৃষকদের সাথে কথা বলেছি আমরা। এটা নিয়ে আমরা আবারো বসব কৃষকদের ন্যায্য দাবী বাস্তবায়নে কাজ করছি।

জ/দি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft