‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:০৯ পিএম

ভক্তের প্রশ্নে আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের অনাকাঙ্ক্ষিত প্রশ্নের জবাব দিয়েছেন এই অভিনেত্রী। ভিডিওর শুরুতে প্রভা ভক্তদের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘ধরুন আপনি আমার জেনুইন ফ্যান, আমার কাজ পছন্দ করেন এবং আমার অভিনীত নাটক বা টিভিসিগুলো দেখতেন। আপনার সাথে আমার কোনো ডাক্তারখানা, শপিং মল বা রেস্টুরেন্টে দেখা হলো। বিষয়টি খুব সুন্দর হতে পারতো। কিন্তু হুট করেই কোনো শিষ্টাচার ছাড়াই যদি প্রশ্ন করেন- আপা বিয়ে করছেন না কেন? তখন বিষয়টি খুবই ইনডিসেন্ট হয়ে যায়।’

বর্তমানে প্রবাস জীবনে ব্যস্ত প্রভা বলেন, ‘আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? জন্ম, মৃত্যু আর বিয়ে- এই তিনটি জিনিস আল্লাহ একদম নিজের হাতে রেখে দিয়েছেন। একমাত্র তিনি ছাড়া পৃথিবীর কেউ জানে না ভবিষ্যতে কী হতে যাচ্ছে। আমার কপালে যদি বিয়ে লেখা থাকে, তবে আমি না চাইলেও তা হবে। আর যদি আমার জন্য তা লেখা না থাকে, তবে আমি জোর করে তা করতে পারব না।’

আরও পড়ুন : সুপারহিরো সালমান, ১১ বছর পর জুটি বাঁধছেন কারিনার সঙ্গে!

নিজের অতীত সংগ্রাম ও একাকিত্বের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘আল্লাহ ডেফিনেটলি আমার ভালো চেয়েই হয়তো অনেক কিছু আমার জন্য লিখে রাখেননি। আমার স্ট্রাগল তো একমাত্র আল্লাহই জানেন। দুনিয়ার মানুষকে তো আমার ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। আমার বোঝাপড়া শুধু ওপরওয়ালার সাথেই ঠিক থাকতে হবে।’

তার কথায়, ‘আপনাদের কাছে আমাদের লাইফস্টাইল উগ্র মনে হতে পারে, কিন্তু প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়। যে মেয়েটি সবচেয়ে মডার্ন কিংবা যে ক্যারিয়ার নিয়ে সচেতন, সেও মনে মনে স্বামী-সন্তান নিয়ে নিজের একটি রান্নাঘর চায়। এমনকি যারা টক্সিক রিলেশন বা ভাঙা সংসার থেকে ফিরে এসে নিজেকে টিকিয়ে রাখার লড়াই করছে, তাদের মনেও কষ্ট আছে। এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন? বাচ্চা তো সৃষ্টিকর্তার দান। যে চায় না, তারও তো হয়ে যায়। আল্লাহর ক্ষমতা নিয়ে আপনাদের মনে এতো সন্দেহ কেন?’

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft