পদ্মা ব্যারেজ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার : পানিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-06T14:43:55+06:00
2026-05-06T14:43:55+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
পদ্মা ব্যারেজ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার : পানিসম্পদ মন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:৪৩ পিএম 
পদ্মা ব্যারেজ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার : পানিসম্পদ মন্ত্রী
পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার এবং দ্রুতই তা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

পানিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি পদ্মা ব্যারেজ। এর স্টাডি রিপোর্ট, কারিগরি দিক এবং সমীক্ষা প্রায় সম্পন্ন হয়েছে। এই পদ্মা ব্যারেজটি বাংলাদেশের এক তৃতীয়াংশ জনগণের সুবিধার্ধে খুবই গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, বৈঠকে আগামী ১৮০ দিনের করণীয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।  

এছাড়া পানিসম্পদ মন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী খাল খনন কর্মসূচি ও বিভিন্ন জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com