পাঁচবিবিতে ইটের দেয়াল ভেঙ্গে কৃষকের ২টি হলের বলদ চুরি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৪৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে ইটের দেয়াল ভেঙ্গে ৩ লক্ষ টাকার ২টি হালের বলদ চুরি সংগঠিত হয়েছে। গত সোমবার দিবাগত গভীর রাতে পাঁচবিবি পৌর শহরের  ৬নং ওয়ার্ডের নাকুরগাছি মহল্লার মৃত কফিল উদ্দিনের পুত্র কৃষক লাভলু প্রতিদিনের মত গরু বাছুরকে গোয়ালে বেঁধে ঘুমিয়ে পড়েন।

গভীর রাতে একটি চোর চক্র বাড়ির ইটের দেয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ‎হালের ২টি বড় গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। গরু চুরি হওয়ার পর  লাভলু শোকে পাগল প্রায়। পেশায় সে একজন কৃষক।এই ২টি হালের গরু ছিল তার একমাত্র আয়ের উৎস ও শেষ ভরসা।

আরও পড়ুন : ফেনী জেলা তথ্য অফিসের ফুলগাজীতে উঠান বৈঠক অনুষ্ঠিত

‎মহল্লাবাসীরা জানান, চুরির আতঙ্কে রয়েছেন এলাকার সকল কৃষক। প্রায় প্রত্যেক রাতেই কোন না কোন গ্রাম পাড়া মহল্লায়, জানালার গ্রিলগেটে, অথবা ইটের দেয়াল ভেঙ্গে  বাড়ির মূল্যবান জিনিসপত্র বা গরু বাছুর চুরি হচ্ছে। এ নিয়ে আমরা আতঙ্কে রয়েছি।

‎এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল  হাফিজ মোঃ রায়হান বলেন, ইতিমধ্যেই চোর চক্র গ্রেফতারে অভিযান চলছে। আমার পুলিশ সারারাত, হাটবাজার, গ্রাম মহল্লা পাহারায় রয়েছি। খুব শীঘ্রই পাঁচবিবি থেকে সম্পূর্ণ চুরি বন্ধ হবে বলে তিনি জানান।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft