ডিএমপির বিশেষ অভিযান; বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭৪
স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৩৭ পিএম

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রবিবার (৩ মে) দিনভর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, ছিনতাই, মাদক কারবার ও জননিরাপত্তা বিঘ্নিত করার মতো বিভিন্ন অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মামুন হাওলাদার (২৪), মোঃ ইব্রাহিম (২০), মোঃ গোলাম রাব্বি (২৪), ছকিনা বেগম (৩০), সাদিনা বেগম (৩৮) এবং উইলিয়াম নিক্সন গমেজ ওরফে ভিকিসহ মোট ৭৪ জন। তাদের মধ্যে কয়েকজন নারী এবং একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশুও রয়েছে।

আরও পড়ুন : আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও হাইস্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে- ক্রীড়া প্রতিমন্ত্রী

থানাভিত্তিক গ্রেফতারের পরিসংখ্যানে দেখা যায়: মোহাম্মদপুর থানা; সর্বোচ্চ ২১ জন। তেজগাঁও থানা; ১৫ জন। শেরেবাংলা নগর থানা; ১০ জন। তেজগাঁও শিল্পাঞ্চল থানা; ১০ জন। হাতিরঝিল থানা; ৯ জন। আদাবর থানা; ৯ জন।

তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে আজ সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft