নেত্রকোনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-04T16:07:36+06:00
2026-05-04T16:07:36+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
পূর্বধলা থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় ২০ পিচ কম্বল জব্দ -আটক ২
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:০৭ পিএম 
নেত্রকোনা জেলার  পূর্বধলায় পৃথক দুটি বিশেষ অভিযানে ২০ পিছ ভারতীয় কম্বলসহ দুই নারীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। সোমবার দুটি পৃথক বিশেষ অভিযানে কম্বলসহ তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে পূর্বধলা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পূর্বধলা চৌরাস্তায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। এ সময় বাসটি থেকে মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়। আটককৃত নারী দূর্গাপুর উপজেলার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।


অপরদিকে, দুপুর ১২টা ৫ মিনিটে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালান। এ সময় দেলোয়ারা আক্তার সাথী (৩০) নামে এক নারীকে আটক করে। আটককৃত নারী দুর্গাপুর থানার পুলিশ মোড় এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান-গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের নামে পৃথকভাবে দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com