যুক্তরাষ্ট্রে সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে ঢাকার নেতৃত্বে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৩ থেকে ৬ মে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিট’-এ ২৫ সদস্যের একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। দলটিতে জ্বালানি, প্রযুক্তি, কৃষিব্যবসা, প্রকৌশল ও ব্যবসা সেবা খাতের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

সোমবার (৪ মে) যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের এক বক্তব্যে এই তথ্য জানানো হয়। ২০২৬ সালের এই সম্মেলনটির আয়োজন করছেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ কমার্স হাওয়ার্ড লাটনিক। এটি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের জন্য বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আয়োজন। 

সম্মেলনে ব্যবসায়িক বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ ত্বরান্বিত করতে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগুলোর সংযোগ স্থাপন করা হয়। এ বছরের সম্মেলনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমানে যুক্তরাষ্ট্র তার ২৫০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করছে। বৈশ্বিক এই আয়োজনে তুলে ধরা হবে যে, বৈদেশিক বিনিয়োগ কীভাবে যুক্তরাষ্ট্রের উদ্ভাবন ও প্রবৃদ্ধির পরবর্তী অধ্যায় গঠনে নিরবচ্ছিন্নভাবে ভূমিকা রেখে চলেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft