ভোট গণনার মাঝে মন্দিরে তৃষা, থালাপতিকে নিয়ে নানা জল্পনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:৩৩ পিএম আপডেট: ০৪.০৫.২০২৬ ৪:৩৮ পিএম

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার উত্তেজনার মধ্যেই তিরুপতি মন্দিরে পূজা দিয়েছেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে একদিকে অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) বড় জয়ের পথে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে এদিনই তৃষার ৪৩তম জন্মদিন। এই বিশেষ দিনে মন্দিরে অভিনেত্রীর উপস্থিতি নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নতুন জল্পনা। 

আজ সোমবার সকালে কোনো আগাম ঘোষণা ছাড়াই অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে যান তৃষা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে তাকে পূজা দিতে দেখা গেছে। ভক্তদের একাংশের ধারণা, থালাপতির রাজনৈতিক সাফল্য ও জয়ের প্রার্থনায় তিনি মন্দিরে গিয়েছেন। 

বেশ কিছুদিন ধরেই থালাপতির ও তৃষার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও তারা বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি। কাকতালীয়ভাবে, বিজয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষার দিনেই তৃষার জন্মদিন পড়ায় বিষয়টি বাড়তি মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন : তামিলনাড়ু নির্বাচনে অনেকটা এগিয়ে থালাপতির দল

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, থালাপতির দল টিভিকে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে-কে পেছনে ফেলে অনেকগুলো আসনে এগিয়ে রয়েছে। প্রথমবার রাজনীতিতে এসেই বিজয়ের এমন অভাবনীয় সাফল্য তাকে মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকটা এগিয়ে দিয়েছে। 

উল্লেখ্য, থালাপতি বিজয় কয়েক মাস আগে তার দল গঠনের মাধ্যমে পূর্ণকালীন রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন। নির্বাচনের প্রাথমিক ফলাফলে তার দল একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাওয়ায় রাজ্যজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। অভিনেতা থেকে সফল রাজনীতিক হিসেবে বিজয়ের এই উত্তরণকে দক্ষিণ ভারতীয় রাজনীতির একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft