প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ২:৩৬ পিএম

ময়মনসিংহে প্রতিনিয়তই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে চিকিৎসাধীন অবস্থায় ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ২৪ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৮ এপ্রিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ৭ মাসের ছেলে শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়। শিশুটি গতকাল (৩ মে) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিওমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাপলের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে নতুন করে আরো ২৩ শিশু ভর্তি হয়েছে। সেই সাথে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২২ শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৮২ শিশু।
গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১০৬৯ জন শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৯৬৩ শিশু।
জ/দি