ছাতকে ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই, এলাকায় আতঙ্ক
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:৩৭ এএম

ছাতক উপজেলার মঈনপুর এলাকায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় আব্দুল হক নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। রোববার রাত প্রায় ১০টার দিকে মঈনপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কাটাশলা গ্রামের ব্যবসায়ী আব্দুল হক দোলার বাজার শরিষপুর থেকে বাড়ি ফেরার পথে মঈনপুর হাসপাতাল এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার সঙ্গে থাকা নগদ প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শান্তিপূর্ণ হিসেবে পরিচিত এ এলাকায় এমন নৃশংস ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এদিকে, খবর পেয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft