প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৬:৩৭ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের পর এবার আগ্রহের কথা জানিয়েছে তুরষ্ক। রোববার (৩ মে) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরুস্কের রাষ্ট্রদূত রামিস শেন।
এসময় তিনি দেশটির কোম্পানি চেলেবি এভিয়েশন হোল্ডিংয়ের আগ্রহের কথা জানান। সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এসময় বাংলাদেশ ও তুরুস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের পর্যটন খাতের উন্নয়নে তুরুস্কের সহযোগিতা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মন্ত্রী প্রতিমন্ত্রী তুরুস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের আগ্রহের কথা জানান দেশটির বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন অব ডনকাস্টার।
জ/উ