শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার আবেদন দোকান ব্যবসায়ী মালিক সমিতির
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:৪৭ পিএম

ঈদুল আজহা ও ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে শপিংমল বন্ধের সময় সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত নির্ধারণের জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

গতকাল শনিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দেওয়া এক চিঠিতে এই আবেদন জানানো হয়। সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপুর পাঠানো ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি শপিংমলসমূহ সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে দেশের হাজার হাজার ব্যবসায়ী গুরুতর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমাদের দেশের অধিকাংশ ক্রেতা সাধারণত অফিস শেষে সন্ধ্যার পর কেনাকাটা করে থাকেন। ফলে নির্ধারিত সময়ের আগে শপিংমল বন্ধ হয়ে যাওয়ায় বিক্রয় উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে এবং ব্যবসার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে।

বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা (যেমন রেডিমেড গার্মেন্টস, ছোট দোকানদার) ইতোমধ্যেই চরম সংকটে পড়েছেন। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা সরাসরি বেকারত্ব বৃদ্ধির কারণ হবে। 

এছাড়াও, এ ধরনের সিদ্ধান্তের ফলে সরকারের ভ্যাট ও ট্যাক্স আদায়ও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft