কেন কোহলিকে বিয়ের সিদ্ধান্ত নেন আনুশকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:২৪ পিএম

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এবং ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির রসায়ন বরাবরই মুগ্ধ করে ভক্তদের। ইতালির তুসকানিতে মনোরম পরিবেশে তাদের রূপকথার মতো বিয়ে থেকে শুরু করে আজ দুই সন্তানের বাবা-মা সবই যেন এক নিখুঁত রূপকথা। আনুশকার জন্মদিন ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছে বিরাটের প্রতি তার ভালো লাগার এক ভিন্ন কারণ। অনেকেই ভাবতে পারেন, ক্রিকেট মাঠে বিরাটের পারফরম্যান্সেই মুগ্ধ হয়েছিলেন আনুশকা। কিন্তু গল্পটা একটু আলাদা।

এক সাক্ষাৎকারে আনুশকা জানান, বিরাটের অসাধারণ স্মৃতিশক্তিই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল। অভিনেত্রী বলেন, ‘আমি খুবই ভুলোমনা। ফোন, চাবি কোথায় কি রাখি কিছুই মনে থাকে না। কিন্তু বিরাট সব কিছু মনে রাখতে পারে। ছোট ছোট বিষয়েও তার এই মনোযোগ দেখে তখনই ভেবেছিলাম বিয়ে করলে ওকেই করব।’

আরও পড়ুন : অনন্যা অতীত, নতুন প্রেমে আদিত্য

বিয়ের আগে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি। জীবনের উত্থান-পতন, ক্যারিয়ারের কঠিন সময় কিংবা সাফল্যের মুহূর্ত সব ক্ষেত্রেই তারা একে অপরের পাশে থেকেছেন দৃঢ়ভাবে। ব্যক্তিগত জীবনেও তারা বেশ সংযত। পার্টি বা আড়ম্বরপূর্ণ সামাজিকতা থেকে দূরে থাকতেই বেশি স্বচ্ছন্দ আনুশকা শর্মা ও বিরাট কোহলি। বিশেষ করে ২০২১ সালে কন্যাসন্তান ভামিকার জন্মের পর তাদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। এরপর ২০২৪ সালে তাদের সংসারে যোগ হয় পুত্রসন্তান অকায়।

আনুশকার ভাষায়, ‘সন্তান হওয়ার পর খুব বেশি সামাজিক হওয়া সম্ভব হয় না। আমরা ঘরোয়াভাবেই সময় কাটাতে ভালোবাসি। যেহেতু একে অপরের সঙ্গে সময় কম পাওয়া যায়, তাই সেই সময়টা পরিবারের জন্যই রাখি।’ সব মিলিয়ে, গ্ল্যামার দুনিয়ার এই জনপ্রিয় জুটি শুধু সাফল্যের জন্যই নয়, বরং তাদের সরলতা, পারস্পরিক সম্মান এবং দৃঢ় সম্পর্কের জন্যও ভক্তদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft