প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ২:২৮ পিএম

সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে টস জিতে স্বাগতিক বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড। একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। তানজিম সাকিবের জায়গায় খেলবে সাইফউদ্দিন।
শনিবার (২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা।
প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বল মাঠে না গড়াতেই বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিতের মিশন। অন্যদিকে, নিউজিল্যান্ড সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামবে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, রিপন মণ্ডল ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: নিক কেলি (অধিনায়ক), কেটেন ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেডেন লেনক্স ও বেন সিয়ার্স।
জ/উ